কি জ্বালা দিয়ে গেলা মোরে
কী জ্বালা দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে।
কী দুঃখ দিয়া গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে ।।
না রাখি মাটিতে, না রাখি পাটিতে,
না রাখি পালংকের উপরে
সিঁথির সিন্দুরে রাখিব বন্ধুরে
ভিরিয়ে রেশমী ডোরে
বন্ধু পরবাসী পরের ঘরে আসি
এত ঘুমে কেনে ধরে
কয়লা করে ধ্বনি
পোহাইলো রজনি
না ডাকি ননদিনীর ডরে ।।
নারীর প্রেম কাছে
কি টানা কইরা যে
বস্ত্র খইসা খইসা পড়ে
কহে আস্কর আলী
সাধু সন্ত জানি
উদাসী বানাইলো মোরে ।।
___________________________
অস্কর আলী - কি জ্বালা দিয়ে গেলা মোরে
কি দুঃখ দিয়ে গেলা মোরে,
নয়নের কাজল পরানের বন্ধুরে,
না দেখিলে পরান পোড়ে
না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালকের উপরে
সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, ভিড়িয়ে রেশম ডরে,
বন্ধু পরবাসী, পরের ঘরে আসি, এত ঘুমে কেন ধরে
কয়লা করে ধ্বনি, পহায়লো রজনী,
না ডাকি ননদিনীর ডরে
নারীর প্রেম গাছে , কি টানা কইরাছে, বস্র খসি খসি পড়ে
কহে অস্কর আলী, সাধু শত জানি,
উদাসী বানাইল মোরে, উদাসী বানাইল মোরে ...
No comments:
Post a Comment